নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নভেম্বর ১১, ২০২৩ ১১:৩২ 👁️ ১০৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১১ নভেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন, রাজশাহী শহর যুবলীগের সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, রাজশাহী মহানগর যুবলীগ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মো. রমজান আলী এবং সাবেক সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সংগঠনের সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মো. মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যাড. আহসান হাবীব রঞ্জু, হায়েস উদ্দিন মাসুম, সিরাজুল ইসলাম যাবু, মো. গোলাম ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল রহমান রাজিব, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক সুজন শেখ, সহ-সম্পাদক মির্জা রোমেল, সদস্য মো. শফিক, রাবু আসলাম, সোহাগ প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখের নেতৃত্বে জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করেন, বেলুন উড়িয়ে, কেক কেটে, এবং আনন্দ শোভাযাত্রা করে উৎযাপন করেন রাজশাহী মহানগর যুবলীগ ৷ এই সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুসতাক হোসেন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান কালু, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খোকনসহ রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ ও সাংগঠনিক ৩৭টা ওয়ার্ডের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ।
এদিকে, রাজশাহী জেলা যুবলীগের সাবেক নেতাদের আয়োজনে সকাল ৭ টায় লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু, আরিফুল ইসলাম রাজা, মাহমুদ হাসান ফয়সাল সজল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন,সামাউন ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সেলিম শেখ, কাঠাখালি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন, ইসরাফিল আওয়াল, যুবলীগ নেতা, মজিবুল হক মুন্টু, হাসিবুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা রওশানুল আলম তুষার, আব্দুল হালিম সোহেল সহ প্রমুখ।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।