নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে শেখ মনির জন্মদিন উদযাপন

ডিসেম্বর ৪, ২০২৩ ৯:৪৭ 👁️ ৮৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এঁর ৮৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি প্রার্থী তৌরিদ আল মাসুদ রনি ও সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল শেখ এর উদ্যোগে সোমবার বেলা ১২টায় নগরীর দড়িখরবনা মোড়ে শেখ ফজলুল হক মনি এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ  পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

বেলা ১২.৩০টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক প্রার্থী নাহিদ আক্তার নাহান এঁর উদ্যোগে শেখ ফজলুল হক মনি এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

কর্মসূচী সমূহে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।