নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৭:৩৫ 👁️ ৮৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

নিহত দুজন হলেন- রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) ও মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। দুর্ঘটনায় রায়হান আলী (৩৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাড়িও একই এলাকায়। বাবার নাম লুৎফর রহমান।

আরও পড়ুনঃ  ১৬ কোটি বছর আগের সমুদ্র দানবের খাদ্যাবশেষ

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে এক মোটরসাইকেলের এই তিন আরোহী রাজশাহীর দিক থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। কসাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম মারা যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে নিহতদের স্বজনেরা আইনগত পদক্ষেপ নিতে চাচ্ছেন না। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ চাচ্ছেন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।