নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে স্কুলের পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:১৭ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসে ধাক্কা দিয়েছে ট্রাক। এ দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচেছে। তবে ট্রাকের চালক মো. সুইট (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালকের বাড়ি নগরের বারোরাস্তা বাচ্চুর মোড় এলাকায়।

আরও পড়ুনঃ  বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘সড়কে দুর্ঘটনা ঘটেছিল। ট্রাকচালক আহত হয়েছেন। এ ছাড়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাসের মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকমালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।