নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:২০ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করলেন রাজশাহী-২ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর বাটার মোড়ে দুপুর সাড়ে বারোটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করা হয় রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করবে এই প্রচারণা গাড়ি।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও স্বৈরাচার মুক্ত করার সংগ্রাম। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একক ক্ষমতার কারণে দেশে হত্যা, গুম ও নির্যাতন চলেছে নির্বিঘ্নে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তুলতে হবে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্যের ওপর জোর দিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সাংবিধানিক ভারসাম্য থাকবে। বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত; বিচার বিভাগ ও রাষ্ট্রপতির সম্মান ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।

আইন ও বিচারিক প্রক্রিয়ায় মানবিকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত যেন কেবল রাজনৈতিক বিবেচনায় না হয়। এ ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃত বিচার ও ন্যায়বিচারের অধিকার মূলত তাদেরই।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

বিশ্বের উন্নত দেশগুলোর আদলে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ সংযোজনকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এই ভ্রাম্যমাণ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হবে। তিনি নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এই প্রচারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ সাকিব আনজুমের পিতাসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।