নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ১১ দলীয় জোটের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:০৬ 👁️ ৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে উত্তরের রাজনীতি। এই জনসভাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঐতিহাসিক মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জোটের মহানগর নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, জনসভার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামীকাল বুধবারের মধ্যেই জনসভার সকল কারিগরি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হবে। জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নারী কর্মীদের অংশগ্রহণ ও বিশাল জনসমাগম নিয়ে সংবাদ সম্মেলনে নেতারা জনসভার বিশালত্বের ওপর জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসভাকে সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় রাজশাহী মহানগরী জামায়াতের নায়েব আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, এনসিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।