নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

নভেম্বর ২১, ২০২৪ ৬:২৬ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

গ্রেপ্তার যুবকেরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। তাঁদের গ্রেপ্তারের তথ্য আজ দুপুরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাব আরও জানায়, র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল আজ সকালে ছয়ঘাটি গ্রামে অভিযান চালায়। এ সময় শাহিন ও নজরুলের কাছ থেকে একটি মোটরসাইকেল, ২২০ গ্রাম হেরোইন ও ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।