নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জুন ২৭, ২০২৫ ৮:২০ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দিয়াড়মানিকচক গ্রামে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ নাজিমুল হোসেন (৩৭)। তিনি দিয়াড়মানিকচক গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিয়াড়মানিকচক গ্রামের এক বাড়িতে দুই মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও নাজিমুল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় খাটের তোশকের নিচে রাখা কালো পলিথিনে মুখবন্ধ অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ওই ঘটনায় মোহাম্মদ জয়নাল নামে আরও একজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।