নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর উন্নয়নে জাপানের আগ্রহ

নভেম্বর ১৪, ২০২৩ ১০:২২ 👁️ ১১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সঙ্গে জাপানের সম্পর্কের নতুন যাত্রা শুরু হলো। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি রাজশাহী গিয়ে এর উন্নয়নে ভূমিকা রাখার আগ্রহের কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার তিনি রাজশাহী সফরে যান। ১৪ বছর পর জাপানের কোন রাষ্ট্রদূত রাজশাহী এলেন।

এ দিন জাপানের রাষ্ট্রদূত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে বৈঠক করেন।

বিকেলে নগর ভবনে মেয়রের দপ্তর কক্ষে এই বৈঠক হয়। তিনি নগর ভবনে এলে বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেওয়া হয়। তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পরে তাদের বৈঠকে রাজশাহী মহানগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা ও আলোকায়নের ভূয়সী প্রশংসা করেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্যচিত্র ও ভিডিওচিত্রে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর আমরা রাজশাহীতে এলাম। আজ থেকে রাজশাহীর সঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু হলো। আশা করি আমরা বিভিন্ন বিষয়ে কাজ করতে পারবো।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, প্রায় ১৪ বছর পর রাজশাহীতে জাপানের কোন রাষ্ট্রদূত এলেন। জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু। রাজশাহীর ক্ষেত্রটা ভিন্ন। দীর্ঘদিন গ্যাপ ছিল। তিনি বললেন, আজ থেকে আমাদের সম্পর্কের নতুন যাত্রা শুরু হলো। তাদের সহযোগিতায় জাইকার মাধ্যমে অনেক ডেভেলপমেন্ট কাজ করতে পারবো। এতে আমরা সবাই উপকৃত হবো। তিনি বলেন, স্মার্ট রাজশাহী সিটি গড়ার ক্ষেত্রে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটিও জাপান রাষ্ট্রদূতের নিকট উপস্থাপন করা হয়েছে। আশা করছি পর্যায়ক্রমে এগুলো সব বাস্তবায়ন হবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মিসেস ইওয়ামা তমোমি, ডেপুটি হেড পাবলিক রিলেশনস অ্যান্ড কালচার মি. ইয়ামামতো কেওছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সভাপতি প্রফেসর ড. এনায়েত হোসেন, সহকারী অধ্যাপক সাজু সরদার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।