নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:০৩ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের অন্তর্গত ওয়াজের মোড়ে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে পরিচালক তাজকিয়া আকবারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝালুকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছাঃ আঙ্গুরা বেগম, চৌপুকুরিয়া পূর্বপাড়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুস সামাদ এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল মোত্তালেব প্রাং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

উল্লেখ্য, নারী সমাবেশের প্রথমে নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।