নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর সব আসনেই জাতীয় পার্টি ও বিএনএমের প্রার্থী

নভেম্বর ৩০, ২০২৩ ৮:৩৮ 👁️ ১৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই আওয়ামী লীগের পাশাপাশি প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। তারা নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দাখিলের শেষ দিন তারা মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে শামসুদ্দিন মণ্ডল, রাজশাহী-২ (সদর) আসনে পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সালাম খান ও সোলায়মান হোসেন বিপ্লব, রাজশাহী-৪ (বাগমারা) আসনে আবু তালেব, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সাবেক এমপি পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পার্টির রাজশাহী জেলার আহবায়ক শামসুদ্দিন রিন্টু।

আরও পড়ুনঃ  পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

বিএনএম থেকে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- রাজশাহী-১ থেকে বিএনএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা বাবু, রাজশাহী-২ আসনে মাসুদ রানা. রাজশাহী-৩ আসনে দলটির কেন্দ্রের সহসভাপতি মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪ আসনে সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী-৫ আসনে অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনে অধ্যক্ষ আব্দুস সামাদ। প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ থেকে ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।