নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদান

অক্টোবর ১, ২০২৬ ৭:৫৬ 👁️ ৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাকাব-এর চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর যোগদান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক ১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

মোঃ রফিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনিতিবিদ, অধ্যাপক ও লেখক। তিনি দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে অর্থনীতি বিষয়ে তাঁর দীর্ঘ দিনের শিক্ষকতা ও গবেষণা কর্ম তাঁকে একজন সম্মানিত একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একাডেমিক নেতৃত্বের পাশাপশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও তিনি দক্ষতার সাথে দায়িত্বও পালন করেন।

আরও পড়ুনঃ  হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

তিনি ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সাথে নিয়োজিত থেকে অধ্যাপক হিসেবে এবং ২০০৪-২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়ও তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ এর চেয়ারম্যানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

রফিকুল ইসলাম ১৯৫০ সালে বগুড়া সদর উপজেলাধীন শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি বিভাগ হতে স্নাতক সম্মান ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ১৯৭৭ সালে এমফিল ডিগ্রী অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যার জনক।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।