নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

অক্টোবর ১৫, ২০২৬ ৭:৪২ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ  দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর অতিরিক্ত প্রধান ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ।

আরও পড়ুনঃ  ৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।