নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

আগস্ট ১১, ২০২৬ ৭:১৯ 👁️ ৫৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (১০ আগস্ট) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা এর বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার উপর রাত ১০.৪৫ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল ESkuf উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

আরও পড়ুনঃ  নরওয়ের সাথে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানায়, পলাতক অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: রুবেল হক (২৬) ও ২। মো: কামিরুল (২৫)। মো: রুবেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মো: আতাউর রহমানের পুত্র এবং মো: কামিরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মো: সুভান আলীর পুত্র।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ আগস্ট রাত ৯:১০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একই তারিখ রাত ১০:২৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা এর বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার উপর দুই জন মাদক কারবারী একটি প্রাইভেটকারের ব্যাকডালা খুলে সাদা রঙের দুইটি প্লাস্টিকের বস্তাসহ গাড়ির পাশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ আগস্ট রাত ১০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০:৪৫ ঘটিকায় দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা রাস্তার উপর ফেলে রেখে অভিযুক্তদ্বয় উক্ত সীলভার গোল্ড কালারের প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল হতে নাচোল থানাগামী রাস্তায় কৌশলে পালিয়ে যায়। রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্তদ্বয়ের ফেলে যাওয়া দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল এস্কাফ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

অবৈধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধারের এ ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।