নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:১৯ 👁️ ১১১ views
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : পাঠানপাড়া নিবাসী, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

সোমবার এক শোকবার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

শোকবার্তায় তাঁরা বলেন, মো. সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান ও পেশাগত নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা আরও বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে সহ্য করার তাওফিক দান করেন।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

উল্লেখ্য, সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ আসর হযরত শাহ মখদুম দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে হেতেম খাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।