নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী বিভাগের ৩৯ টি আসনেই জয়ী হব- মিজানুর রহমান মিনু

ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:১১ 👁️ ২৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রত্যাশা-রাজশাহীর ছয়টিসহ বিভাগের ৩৯ টি আসনেই বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে এক ব্রিফিং এ তিনি এই কথা বলেন।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

মিনু বলেন, দেশে একটি “পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ” প্রতিষ্ঠাই আমাদের প্রধান প্রত্যাশা। ভোটের দিনে কিছু কেন্দ্রে একটি দলের লোকজন ঢোকার চেষ্টা করেছে। তবে এটি বড় কোনো ঘটনা নয়। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং জনগণের সেবা নিশ্চিত করা হয়েছে। তাদের সময়ে জনগণকে শাসন বা শোষণ নয় বরং সেবার মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

ভোটের পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিনু বলেন, গত রাতে কিছু কিছু সেন্টারে একটি দলের লোক ঢোকার চেষ্টা করেছে। দীর্ঘদিন ধরে আমি এই আসনের জনগণের সেবা করে আসছি। এলাকার প্রবীণরা আমাকে সন্তানের মতো স্নেহ করেন, মায়েরা দোয়া করেন এবং তরুণরা আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছেন। জনগণের এই ভালোবাসাকেই আমি সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।