নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:৪৪ 👁️ ৫০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ নিয়ে খসড়া প্রণয়ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযানে এক্সকাভেটর ও ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে জমে থাকা বর্জ্য অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।