নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬ ৯:২৭ 👁️ ৫২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর পরিচালনায় ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবীব অপু, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন ও যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

এতে অন্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, আরইউজের সাবেক সভাপতি সরদার আব্দুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আরইউজের কোষাধ্যক্ষ সম্পাদক হাবিলউদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।