নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ জব্দ

ডিসেম্বর ৪, ২০২৫ ৪:৫৫ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী কাটাখালী সীমান্তে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করে ১বিজিবি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার ৩ ডিসেম্বর আনুমানিক রাত্রি ১০: ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক এলাকার মাঠের মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল পশ্চিম বাতান নামক এলাকায় মাঠের ভিতর সরিষা ক্ষেতে একটি প্লাষ্টিকের ঘাসের বস্তা দেখতে পায়। উক্ত ঘাসের বস্তাটি সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল কর্তৃত বস্তাটি খোলা হলে তার মধ্য হতে ভারতীয় মদ ২০ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারী দেখতে না পাওয়ায় বিজিবি’র আভিযানিক দলটি উক্ত স্থানেই দীর্ঘসময় ওৎ পেতে থাকে। রাত্রি অতিবাহিত হওয়ার পরেও কোন মাদককারবারী বস্তার নিকট না আসায় জব্দকৃত মাদকদ্রব্য নিয়ে বিজিবি’র আভিযানিক দলটি প্রত্যাগমন করে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড - নারীর ক্ষমতায়নের অনন্য এক মাইলফলক

এ বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।