নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

জানুয়ারি ৯, ২০২৬ ৫:৫৮ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি, বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি মারফত নিশ্চিত করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

আরও পড়ুনঃ  দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

বিজিবি জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) আনুমানিক সকাল ৬:১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মীরগঞ্জ বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে ২৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।