নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী-৬ আসনে ফুলের মালায় সংবর্ধিত হলেন নবনির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৩:০০ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত এমপি জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর থেকে তার নিজ বাড়িতে এলাকার মানুষ এই সংবর্ধনা দেন।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এ বিষয়ে আবু সাঈদ চাঁদ বলেন, নির্বাচিত হওয়ার পর বাঘা ও চারঘাট উপজেলার মানুষ আমার সাথে দেখা করতে এসে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ৯২ হাজার ৯৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এ দিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ১ হাজার ৬২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) ২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিধিমোতাবেক জামানত হারিয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ ৬৫ হাজার ৪১০, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৬৪৫, লাঙ্গল ১ হাজার৫১৭, হাতপাখা ১ হাজার ৪৬। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ধানের শীষ ৮১ হাজার ৯৪৯, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৮১৫, লাঙ্গল ১ হাজার ৩২০, হাতপাখা ৫৪০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।