নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাতে নারীর ঘরে ইউপি সদস্য, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

এপ্রিল ৫, ২০২৫ ১০:১৩ 👁️ ১৩ views
Link Copied!

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অনৈতিক কাজের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও এক নারীকে এক গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য শরিফুল শুক্রবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ছোট গোঁজা গ্রামে অনৈতিক কাজের উদ্দেশ্যে এক নারীর ঘরে ঢোকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারী ও শরিফুল ইসলামকে ধরে নিয়ে এসে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সলঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন রাহত খলিল জানান, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও অজ্ঞাত এক নারীর গাছের সঙ্গে বেঁধে রাখার ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তিনি সলঙ্গা থানা পুলিশের সাথে কথা বলেন। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে তিনি জানতে পেরেছেন তার পরিষদের পার্শ্ববর্তী এলাকার ইউপি সদস্য স্থানীয় লোকজনের সহযোগিতায় কিছু অর্থের বিনিময়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করেছেন।

ইউপি প্রশাসক আরও জানান, যেভাবেই সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হোক না কেন, তিনি খতিয়ে দেখে ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক ২/১ দিনের মধ্যে অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার নন্দী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত শরিফুল ইসলামের ভিডিওটি দেখার পর সংশ্লিষ্ট ইউপি প্রশাসক ও স্থানীয় লোকজন তাকে বিষয়টি অবহিত করেন। রাতেই তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য ও নারীকে গাছ থেকে ছাড়ান।

তিনি বলেন, এখনও কেউ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেনি, করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।