নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাবিতে ছিনতাইয়ের চেষ্টা, দুই ছিনতাইকারী গ্রেফতার

ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৪:২০ 👁️ ৪১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় গণকবর এলাকায় ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। নগরীর মতিহার থানা পুলিশ গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

গ্রেফতারকৃতরা হলা- মোহন আরাফাত রিপন (২১) ও হাসিব তন্ময় (১৯)। আরাফাত রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুরের মো: আব্দুল খালেকের ছেলে ও হাসিব একই থানার নতুন বুধপাড়ার হাসানের ছেলে।

আরও পড়ুনঃ  দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

নগর পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টায় গণকবরের পাশে বাগানে দাঁড়িয়ে তার বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন। এসময় ছিনতাইকারী আরাফাত ও হাসিব এসে ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ওই দুই শিক্ষার্থী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ক্যাম্পাসে টহলরত মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরাফাত ও হাসিবকে আটক করে।

আরও পড়ুনঃ  রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

আটককৃতদেরমতিহার থানা সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।