নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবিতে ডীনস্ এ্যাওয়ার্ড ও শিক্ষক সম্মাননা প্রদান

নভেম্বর ২৭, ২০২৩ ৯:২২ 👁️ ১৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের কৃতি শিক্ষার্থীদের ডীনস্ এ্যাওয়ার্ড এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান সোমবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবন চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী এই আয়োজনে সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

এই অনুষ্ঠানে অনুষদের আওতাধীন বিএফএ (সম্মান) পরীক্ষায় অনুষদে শীর্ষস্থান অধিকারী গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের মনিকা এমেলিয়া (২০১৮) ও খাদিজাতুল কোবরা (২০১৯) এবং একই বিভাগের শিল্পকলার ইতিহাস ডিসিপ্লিনের মো. আল মুহতামিম (২০২০) ও আনিকা মাইসা রহমান বর্ষা (২০২১) কে ডীনস্ এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আবু তাহের ও সিদ্ধার্থ শঙ্কর তালুকদার (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ), আব্দুল মতিন তালুকদার (মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ), মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিরাতুল আরা (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) কে বিদায়ী সম্মাননা এবং অধ্যাপক মো. গোলাম ফারুক (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ) কে মরনোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব ডীনস্ এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

কৃতি শিক্ষার্থীদের ডীনস্ এ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে এই অর্জনকে ভবিষ্যতে তাদের আরো বড় অর্জনের জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন। নবীন শিক্ষার্থীরা অগ্রজদের এই অর্জন থেকে নিজেদের মেধা ও সৃজন প্রতিভার বিকাশে অনুপ্রাণিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

চারুশিল্পীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সৃষ্টিশীলতা আরো বিকশিত করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তাদের কর্ম আমাদের আগামী প্রজন্মকেও উজ্জীবিত করবে বলেও তিনি বলেন। তাদের কর্ম দ্বারা আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি। চারুকলা অনুষদ সেই লক্ষ পূরণে উদ্যোগী হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

উপাচার্য শিক্ষা ও গবেষণায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে উপাচার্য চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মরহুম শিক্ষক অধ্যাপক গোলাম ফারুকের স্মরণে ‘শিল্পী গোলাম ফারুক প্রিন্টমেকিং স্টুডিও’ উদ্বোধন ও সেখানে ছাপচিত্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে চারুকলা অনুষদভুক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্য অনুষদ ও বিভাগের বিশিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।