নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবিতে ‘প্রেম বঞ্চিত সংঘ’র বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৫:০৪ 👁️ ৮১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিত সংঘ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাবি পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে বলেন ‘তুমি কে আমি কে, বঞ্চিত-বঞ্চিত। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না। ’ এসব স্লোগান ও কোরাসে আজকের সকালের ক্যাম্পাস মুখরিত করে তোলেন তারা।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহ্দি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন এক সঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মোহ, সৌন্দর্য এসবের ওপর ভালোবাসা ত্যাগ করতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই। ’

সমাবেশ শেষে বঞ্চিতরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এছাড়া গরীব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।