নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৪৩ 👁️ ৩২ views
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি’তে ছাড় প্রদানের লক্ষ্যে রাবির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহীর মধ্যে এক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার স্থানীয় একটি রেস্তোরায় রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহীর প্রধান ফরিদ মো. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন। স্বাক্ষরিত সমঝোতার আওতায় রাবির বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ২০-৪০% পর্যন্ত ছাড় পাবে। এছাড়াও ডায়াগনস্টিক সার্ভিসের উন্নয়নের জন্য উভয়পক্ষ প্রশিক্ষণের মাধমে বিশেষজ্ঞ বিনিময় ও পরস্পরের উন্নয়নে অবদানের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সমঝোতাপত্র স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।