নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুন ২৬, ২০২৫ ১০:২২ 👁️ ৩০ views
Link Copied!

রাবি প্রতিনিধি : বাংলাদেশে জাতিসংঘের (ইউএন) আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

আরও পড়ুনঃ  ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবার এবং ইউএন উইমেন বাংলাদেশের কর্মকর্তা সৈয়দা সামারা মুর্তাদা।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

এসময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী উমামা ফাতেমা ও রাবি ছাত্রনেত্রী তাসিন খান।

সাক্ষাৎকালে, উভয় পক্ষ রাবি কোর্স ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করেন, বিশেষ করে ২০২৪ সালের বিপ্লব-পরবর্তী সময়ে নারীর ক্ষমতায়ন এবং তারুণ্যের নেতৃত্বের মূলধারায় সম্পৃক্ততার উপর জোর দেয়।

উপাচার্য অধ্যাপক সালেহ নকীব জাতিসংঘ প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন, যার মধ্যে রয়েছে নারীদের হয়রানি ও উত্যক্ত প্রতিরোধের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুইন লুইস নারী ক্ষমতায়ন ও ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

রাবি প্রো-ভিসি অধ্যাপক মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।