নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রায়পুরে জমি বিরোধে হামলা, স্বামী-স্ত্রী গুরুতর জখম

অক্টোবর ৬, ২০২৬ ৯:৫১ 👁️ ২১ views
Link Copied!

মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে জমি ও সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মনির আহমদ তফাদার (৫৫) ও তাঁর স্ত্রী ফয়জুল নেছাকে (৪৫) মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  বিশ্ব প্রাণী দিবস-২০২৬, প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তফাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। মনির আহমদ তফাদারের দাবি, হামলায় তাঁর নাক ও গলায় আঘাত লাগে এবং বাম পা ভেঙে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন মনির আহমদ তফাদার গণমাধ্যমকে বলেন, একই বাড়ির রসু মিয়ার ছেলে রিফাত, তারেক ও তোফায়েল আহমেদ এবং মিষ্টারদের সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে তিনি লক্ষ্মীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছেন, যা বর্তমানে লক্ষ্মীপুর সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

এ ছাড়া রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বলে জানান তিনি। মনির আহমদ তফাদারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়ি, বাগান, পানের বরজ ও সুপারি বাগান থেকে নারিকেল ও সুপারি নেওয়ার চেষ্টা করলে তিনি ও তাঁর স্ত্রী বাধা দেন।

এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা ও মারধর করেন। এতে তাঁরা রক্তাক্ত জখম হন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় নারিকেল, সুপারি ও পানের বরজের পানসহ পাঁচ লাখ টাকার বেশি মূল্যের মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি পানের বরজ ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিফাত বলেন, তাঁদের বাগানের কাঁচা সুপারি মনির আহমদ তফাদার পেড়ে নেওয়ার সময় তিনি বাধা দেন। এ সময় মনির আহমদ তাঁকে মারধর করলে তাঁর একটি আঙুল ভেঙে যায়। তিনি আরও দাবি করেন, নালিশি সম্পত্তি মনির আহমদসহ তাঁর লোকজন জবরদখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।