নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাশিয়ায় ইউক্রেনের ১৪৪ ড্রোন হামলা

সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:২৮ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাশিয়ায় লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর ১৪৪টি ড্রোন ভূপাতিত করেছে। এরমধ্যে শুধু মস্কোতেই ভূপাতিত করা হয়েছে ২০টি ড্রোন। খবর বিবিসি ও আল জাজিরার।

আরও পড়ুনঃ  জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

বিবিসি বলছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে মস্কোতে বিভিন্ন আবাসিক ভবনে আগুন ধরেছে। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবিয়োভ বলেছেন, মস্কোর রামেনস্কোয়িতে দুইটি বহুতল ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন ধরেছে।

তিনি আরও বলেন, রামেনস্কোয়িতে হামলায় ৪৬ বছর বয়সী এক নারী ও তিনজন আহত হয়েছে। সেইসঙ্গে ৪৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

আরও পড়ুনঃ  আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করা হয়। সেইসঙ্গে ৩০টির বেশি দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলছে, রাশিয়ার ছোড়া ৪৬টির মধ্যে ৩৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। কিয়েভ, ওডেসা, খেরসন, সুমি, খারকিভ এবং পোলতোভাসহ বিভিন্ন এলাকায় এসব ড্রোন ভূপাতিত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।