নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

অক্টোবর ১, ২০২৬ ৮:১৩ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগর ভবনে সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরী আমাদের সবার। এই নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।”

আরও পড়ুনঃ  জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীর সেবা করেছেন। সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিকসেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কর্মজীবনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি শেখ মোঃ মামুন ডলার, অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন এবং রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু। স্বাগত বক্তব্য দেন রাসিকের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ।

এ সময় রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।