নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

নভেম্বর ২৭, ২০২৬ ৮:৩৭ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২২)-কে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে মেহেদী হাসানকে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আরএমপির নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।