নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিকের শিক্ষা স্থায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা

ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৫:৪৪ 👁️ ৪৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির উদ্যোগে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়ে আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার দুপুরে নগর ভবনের ৯ম তলায় এই আলোচনা সভা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় স্থানীয় সরকার দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বাঘা থানায় আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

সভায় সভাপতিত্ব করেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন নেছা, রাসিকের সচিব মোবারক হোসেন, শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহাবুবুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।