নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৬ ৭:২৫ 👁️ ৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদান

এ সময় মসজিদের উন্নয়ন, অবকাঠামোগত বিভিন্ন বিষয় এবং মহলদার পাড়া এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

তারা মসজিদের উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার জন্য রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক তাদের কথাগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শেকেরচক মহলদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।