নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিক মেয়রের সাথে ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৭:৩৯ 👁️ ৭৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। বুধবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (প্রোগ্রাম) এমা ব্রিঘাম, ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (অপারেশন) ফারুক আদ্রিয়ান ডুমুন, ওআইসি ফিল্ড সার্ভিস লরেন্স ওডুমা, রাজশাহী ও রংপুর বিভাগের চীফ তৌফিক আহমেদ। সভায় ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র।

আরও পড়ুনঃ  বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

সভায় ইউনিসেফ প্রতিনিধি দলটি রাজশাহীতে অফিস চালু এবং ইউনিসেফের চলমান কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করে। এ সময় রাসিক মেয়র ইউনিসেফ বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং রাজশাহী নগরীতে শিশুদের কল্যানে আরো বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। নগরীর ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকায় ইউনিসেফ কর্তৃক স্থাপিত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প পুরো আশ্রয়ন প্রকল্প এলাকায় বিস্তৃতি করার পরিকল্পনার কথা জানান ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহামুদ লুকেন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।