নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত প্যানেল মেয়রগণের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

ডিসেম্বর ৩, ২০২৩ ৮:৪৯ 👁️ ১১০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ। রবিবার (০৩ নভেম্বর) রাত পৌনে ৮টায় নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নবনির্বাচিত প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন এবং নবনির্বাচিত প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন মিলি।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সংরক্ষিত আসন-৪ এর কাউন্সিলর আলতাফুন নেছা সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।