নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৫৭ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে রুয়েট প্রিমিয়ার লীগ (আরপিএল)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রুয়েট কোয়াটার সংলগ্ন নতুন মাঠে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে উপাচার্য বলেন, সুশৃঙ্খল পরিবেশে রুয়েটে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে। খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে বিকশিত করে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

আয়োজকদের দেয়া তথ্য মতে, রুয়েটের কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত আরপিএল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ ডিসেম্বর খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুয়েটের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. নোমান পারভেজ, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ইতি, নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।