নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

অক্টোবর ২০, ২০২৩ ১:২৫ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের চতুর্থ চালান এসে পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সড়কপথে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কান্তি কুমার মোদক মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর প্রকল্পের ভেতরে প্রবেশ করে। এর আগে জেলার প্রবেশ সীমানা ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে এসে পৌঁছায় সকাল সাড়ে ৯টার দিকে। বৃহস্পতিবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায় রূপপুরের জন্য আনা ইউরেনিয়ামগুলো।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে রাশিয়া থেকে ঢাকায় আসার পরদিন ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে আনা হয়েছিল। গত শুক্রবার আনা হয় ইউরেনিয়ামের তৃতীয় চালান।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইউরেনিয়ামের চতুর্থ চালানের গাড়িবহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় হয়ে রূপপুর প্রকল্প এলাকার ভেতরে পৌঁছালে প্রকল্পের কর্মীরা স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আনা হয়েছে। এসব জ্বালানি আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।