নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রেকর্ড রান তাড়ায় ১০০-তে ৮ উইকেট হারাল ইংল্যান্ড

অক্টোবর ২১, ২০২৩ ৯:২৬ 👁️ ৭৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু চলতি আসের খুব বাজে অবস্থা ব্রিটিশদের।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড হেরে যায় আফগানিস্তানের মতো এশিয়া উঠতি দলের সঙ্গেও। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেকায় পড়েছে ইংরেজরা।

দক্ষিণ আফ্রিকা ইংলিশ বোলারদের তুলোধুনো করে ৩৯৯ রানের পাহাড় গড়েছে। জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে রেকর্ড। কারণ বিশ্বকাপে ৩৪৫ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই।

কাজেই আজ প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে গড়তে হবে রেকর্ড। ৪০০ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড।

দলীয় ১০০ রানে প্রথম সারির ৮ ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের দুয়ারে চলে যায় ইংল্যান্ড।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এর আগে হেনরি ক্লেসেনের ঝড়ো সেঞ্চুরি আর রেজা হেনরিক্স, মার্কো জেনসেন ও রিশি ভেন দার ডুসেনের অনবদ্য ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।

শনিবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের ২০তম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুই কুইন্টন ডি ককের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর রিশি ভেন দার ডুসেনের সঙ্গে ১১৬ বলে ১২১ রানের জুটি গড়েন ওপেনার রেজা হেনরিক্স। এরপর রিশি ভেন দার ডুসেন ৬১ বলে ৮টি বাউন্ডারিতে ৬০ রান করে ফেরেন।

তৃতীয় উইকেট এইডেন মার্করামের সঙ্গে ৩৪ বলে ৩৯ রানের জটি গড়েন রেজা হেনরিক্স। ৭৫ বলে ৯টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৫ রান করে ফেরেন রেজা।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

এরপর হেনরি ক্লেসেনের সঙ্গে ৫৮ বলে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম। ভাবুমার পরিবর্তে নেতৃত্ব দেওয়া মার্করাম আউট হন ৪২ বলে চার বাউন্ডারিতে ৪৪ রান করে।

ষষ্ঠ উইকেটে ব্যাটিং তাণ্ডব চালান হেনরি ক্লেসেন ও মার্কো জেনসেন। তারা দুজনে ৭৭ বলে ১৫১ রানের জুটি গড়েন। তাদের ব্যাটিং তান্ডবের কারণেই দলীয় স্কোর চারশর কাছাকাছি গিয়ে ঠেকে।

ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৭ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১০৯ রান করেন ক্লেসেন।

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৪২ বলে ৩টি চার আর ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন মার্কো জেনসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।