নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নভেম্বর ৭, ২০২৩ ৩:২২ 👁️ ১৪৮ views
Link Copied!

লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খবর পেয়ে ওই বৃদ্ধার লাশ নিয়ে যান। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

নিহত ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামানিকের মেয়ে।

নিহতের ভাতিজা ও গোপালপুর বাজার কমিটির সভাপতি বদিউর রহমান বদর বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ফুফু ফিরোজা বেগম । ধারণা করা হচ্ছে তখন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি হারুনুজ্জামান রোমেল বলেন, ট্রেনে কাটা পড়ে একজন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।