নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শহিদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহীতে জেলা প্রশাসনের কর্মসূচি

ডিসেম্বর ১২, ২০২৩ ৫:৫৪ 👁️ ৬৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহীতে এ উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল দশ’টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

সাড়ে দশ’টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে এগারো’টায় একইস্থানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সুবিধামতো সময়ে, জেলার সকল স্কুল-কলেজ মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধামতো সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।