নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন

অক্টোবর ৮, ২০২৬ ৯:০৪ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা।

আরও পড়ুনঃ  নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

পরিদর্শনকালে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ সময় প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই পাশে আছি। আশা করছি, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

আরও পড়ুনঃ  স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

তিনি আরো বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন, আরএমপি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ, জানাল ইরান

সভায় আরএমপি পুলিশ কমিশনার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে কোনো ধরনের আশঙ্কা নেই। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক, রাজশাহী সিটি কর্পোরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।