নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শার্শায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন তৃপ্তি, উঠান বৈঠক রুপ নেয় জনসমুদ্রে

নভেম্বর ২৯, ২০২৫ ৩:০৮ 👁️ ২৯ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ঘড়ির কাটায় তখন বিকাল সাড়ে ৩টা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি তখনও বেনাপোলের খেলার মাঠ বলফিল্ডের মঞ্চে উঠেননি। তবে একে একে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করছিলেন বেনাপোলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। বড় বড় বহর নিয়ে আসছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতারাও। আধা ঘণ্টার মধ্যে নেতাকর্মীদের ঢল নেমে জনসমুদ্রে পরিণত হয় ওই খেলার মাঠটি। উঠান বৈঠক নামের এই সভাটি পরিণত হয় নিকট অতীতের সবচেয়ে বড় জনসমাবেশে। একপর্যায়ে মাঠে জায়গা না পেয়ে মানুষ রাস্তার দুই পাশ, ফুটপাত, এমনকি আশেপাশের বাড়ির ছাদেও অবস্থান নেন। এমন পরিস্থিতিতে মঞ্চে উঠেন মফিকুল হাসান তৃপ্তি। হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান এই সাবেক সংসদ সদস্য।

আরও পড়ুনঃ  বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বক্তব্যের শুরুতেই তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসীসহ উপস্থিত জনসাধারণকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামী নির্বাচনে যদি জনগণ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে বেনাপোল -শার্শাকে আধুনিক, উন্নত, কর্মমুখী ও প্রযুক্তি-সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা হবে। তিনি দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণ, বেনাপোল-ঢাকা-যশোর যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, বন্ধ থাকা বেনাপোল টার্মিনাল পুনরায় চালু এবং বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানের আধুনিক বন্দরে পরিণত করার অঙ্গীকার করেন। এছাড়া কৃষকদের জন্য সুলভমূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ, আধুনিক কৃষিযন্ত্র সহজ শর্তে প্রদান, কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি সহায়তার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে তিনি টিফিন কর্মসূচি সম্প্রসারণ, প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ও রোবোটিক্স প্রোগ্রামিং শিক্ষা চালু, বিদ্যালয় অবকাঠামোর উন্নয়ন এবং দরিদ্র-মেধাবি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের অঙ্গীকার করেন। যুবসমাজের জন্য তিনি কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র, হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা, কারিগরি শিক্ষার বিস্তার এবং চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার ভাতার ব্যবস্থা করবেন। নারীদের জন্য উদ্যোক্তা সহায়তা, হস্তশিল্প, আইটি প্রশিক্ষণ ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানান।

আরও পড়ুনঃ  বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেব দলের সাবেক সহসম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির।.

সভা পরিচালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি শাহাবুদ্দিন, শার্শা উপজেলা বিএনপির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, (বেড়েবাবু),সিএন্ডএফ ব্যবসায়ী নেতা মফিজুর রহমান স্বজন, পুটখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, , যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।