নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিবগঞ্জে পদ্মা অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল

জানুয়ারি ৩০, ২০২৪ ১১:৫০ 👁️ ৪৭ views
Link Copied!

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদেরকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ছত্রাজিতপুর-জাহাঙ্গীরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে হানিফ আলী (৩০), নামোসুন্দরপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে উদুল আলী (৩৫) ও চন্ডিপুর গ্রামের সারিজুল ইসলামের ছেলে একরামুল হক (৩৪)।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। তিনি জানান, দুপুর ১টার দিকে উপজেলার সাত্তার মোড় ৪ ও ৫ নং বেঁড়িবাঁধসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।