নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখলে জেল-জরিমানার সাজা

ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৫:১৭ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ দেশ কুয়েত। প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে, ১০ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সেই শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ৬ মাসের কারাবাসের সাজা ভোগ এবং ৫০০ দিনার জরিমানা গুণতে হবে।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গালফ ট্রাফিক উইক ২০২৫ কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়ে বলেছেন, এখন থেকে পার্ক করা গাড়িতে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে কুয়েতে এবং এজন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

আরও পড়ুনঃ  পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

তিনি আরও বলেন, নতুন এ আইনের প্রয়োগের ব্যাপারটি দেখভাল করবেন কুয়েতের ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবেন।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

এ আইনটি প্রয়োগের স্বার্থে সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েতের সরকার। এ অ্যাপটির মাধ্যমে আইনলঙ্ঘণকারীদেরকে অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।