নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শীর্ষে থেকে বড়দিনে আর্সেনাল, দুর্ভাগ্যের শিকে কি ছিঁড়বে?

ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:২২ 👁️ ৩৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শনিবার বিকেলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে বসেছিল। পরের ম্যাচে এভারটনকে হারিয়ে এক নম্বর আসন ফিরে পায় আর্সেনাল। গানাররা হয়তো কপাল চাপড়ে বলতে পারে, এমনটা না হলেই ভালো হতো। দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে গেছে আর্সেনাল। অতীত পরিসংখ্যান বলছে, সবার উপরে থেকে ক্রিসমাসের ছুটিতে যাওয়ার পর পরের অর্ধে খেই হারিয়েছে আর্সেনাল। প্রত্যেকবারই পা হড়কে শিরোপা আর ছোঁয়া হয়নি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

এনিয়ে পঞ্চমবার প্রিমিয়ার লিগ ইতিহাসে আর্সেনাল শীর্ষে থেকে ক্রিসমাসের ছুটিতে। আগের চারবার সবার উপরে থেকে বড়দিন উদযাপন করা নর্থ লন্ডন ক্লাব কখনো শিরোপা জিততে পারেনি। আর্সেনাল শেষ সাতবার (প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ) ইংল্যান্ডের শীর্ষ ফুটবলে সাতবার বড়দিনের আগে শীর্ষে থেকেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

২০২৫-২৬ মৌসুমের আগে ইংলিশ শীর্ষ ফুটবলে ১২৬টি ক্রিসমাস পার হয়েছে। এর মধ্যে বড়দিনে শীর্ষে থাকা দল ৫৬ বার ট্রফি জিতেছে, ৪৪.৪ শতাংশ সাফল্য। তবে প্রিমিয়ার লিগ যুগে সেই হার বেড়েছে। এই সময়ে ৩৩ মৌসুমে ১৭ বার সেই দল ট্রফি জিতেছে, যারা বড়দিনে এক নম্বরে ছিল- ৫১.৫ শতাংশ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

এই সময়ে বড়দিনে শীর্ষে থাকা দলের দুইবার টানা চার মৌসুমে শিরোপা জেতার ঘটনা আছে। তার আগে একবার টানা তিন মৌসুমে শিরোপা জিতেছিল এক নম্বরে থেকে বড়দিনে যাওয়া দল।

প্রিমিয়ার লিগ ইতিহাসে লিভারপুল ও ম্যানইউ (সাতবার করে) প্রায় সময় শীর্ষে থেকে বড়দিন উদযাপন করেছে। লিভারপুল পঞ্চমবারের প্রচেষ্টায় ধারাবাহিকতা ধরে রেখে সাফল্য পায় ২০১৯-২০ মৌসুমে। আর্সেনালও আশা করবে, লিভারপুলের মতো পঞ্চমবারের চেষ্টায় তারা সফল হবে। ২০২৩ সালে শেষবার এক নম্বরে থেকে বড়দিনের ছুটিতে গিয়েছিল গানাররা, তারা মৌসুম শেষ করে ম্যানসিটির পর দ্বিতীয় স্থানে থেকে।

শেষ সাতবারে দারুণ এই অবস্থানে থেকেও লিগ শিরোপা জিততে ব্যর্থ আর্সেনাল। কিন্তু ক্রিসমাসে শীর্ষে থেকে তারা একবার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা ১৯৪৭-৪৮ মৌসুমে। এবার কি সেই দিন ফিরবে, নাকি লেখা হবে দারুণ শুরুর পর আরেকবার পা পিছলে পড়ার গল্প?

প্রিমিয়ার লিগে বড়দিনে শীর্ষে থেকে মৌসুম শেষে কার কোথায় অবস্থান ছিল:

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৯৯২: নরউইচ সিটি, ৩য়
১৯৯৩: ম্যানচেস্টার ইউনাইটেড, ১ম
১৯৯৪: ব্ল্যাকবার্ন রোভার্স, ১ম
১৯৯৫: নিউক্যাসল ইউনাইটেড, ২য়
১৯৯৬: লিভারপুল, ৪র্থ
১৯৯৭: ম্যানচেস্টার ইউনাইটেড, ২য়
১৯৯৮: অ্যাস্টন ভিলা, ৬ষ্ঠ
১৯৯৯: লিডস ইউনাইটেড, ৩য়
২০০০: ম্যানচেস্টার ইউনাইটেড, ১ম
২০০১: নিউক্যাসল ইউনাইটেড, ৪র্থ
২০০২: আর্সেনাল, ২য়
২০০৩: ম্যানচেস্টার ইউনাইটেড, ৩য়
২০০৪: চেলসি, ১ম
২০০৫: চেলসি, ১ম
২০০৬: ম্যানচেস্টার ইউনাইটেড, ১ম
২০০৭: আর্সেনাল, ৩য়
২০০৮: লিভারপুল, ২য়
২০০৯: চেলসি, ১ম
২০১০: ম্যানচেস্টার ইউনাইটেড, ১ম
২০১১: ম্যানচেস্টার সিটি, ১ম
২০১২: ম্যানচেস্টার ইউনাইটেড, ১ম
২০১৩: লিভারপুল, ২য়
২০১৪: চেলসি, ১ম
২০১৫: লেস্টার সিটি, ১ম
২০১৬: চেলসি, ১ম
২০১৭: ম্যানচেস্টার সিটি, ১ম
২০১৮: লিভারপুল, ২য়
২০১৯: লিভারপুল, ১ম
২০২০: লিভারপুল, ৩য়
২০২১: ম্যানচেস্টার সিটি, ১ম
২০২২: আর্সেনাল, ২য়
২০২৩: আর্সেনাল, ২য়
২০২৪: লিভারপুল, ১ম
২০২৫: আর্সেনাল,…???

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।