নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সংসদের চতুর্থ অধিবেশন আজ

নভেম্বর ৯, ২০২৬ ৯:৪২ 👁️ ৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে। অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করা হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।

আরও পড়ুনঃ  নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

উত্থাপিত হতে যাওয়া অধ্যাদেশ তিনটি হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে এগুলো জারি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

এদিকে অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল। পরে ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশন আহ্বান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।