নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সংস্কারে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ

মে ২৬, ২০২৫ ৫:২৪ 👁️ ৪৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। সংস্কারকাজে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের দুই নম্বর গেইট বিপ্লব উদ্যানে পথসভা কর্মসূচির আগে এমন হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের আগে এনবিআর, কাস্টমসসহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানে সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এতে সচিবালয়সহ কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। সংস্কার কাজে বাধা এলে দেশের মানুষকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

কর্মসূচির দ্বিতীয়দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়িসহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি। এর আগে রোববার দক্ষিণ চট্টগ্রামের ৯টি উপজেলা সফর করেন দলটির প্রতিনিধিরা।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।