নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১২:১৭ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন ও বিচারের দায়িত্ব হাতে তুলে নেবে। এটা আমরা চাই না। যারা আল্লাহ এবং রাসুলকে কটূক্তি করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি।’

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আজহারী বলেন, তা না হলে জনগণ যদি দায়িত্ব তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব নয়। দেশের পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই, যারা এসব অবমাননার সঙ্গে জড়িত, আইন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন।’

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডসংলগ্ন মাঠে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।