নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

“সাংবাদিকদের দেখে নিবে সোহেল ভান্ডারী”

মার্চ ১৮, ২০২৫ ৭:২৫ 👁️ ১৮ views
Link Copied!

জহিরুল ইসলাম,ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর চান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ মূলক ও প্রতিযোগিতা মূলক হবে : জাহেদ উর রহমান

১৮ মার্চ সকালে মুঠোফোনে কল দিয়ে দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখা নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

সোহেল ভান্ডারী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ক্ষমতাধর নেতা বলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ কারণে, তিনি বেপরোয়া আচরণ করছেন।

ওই প্রতিনিধি জানান, দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী সদরপুরের চর চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা চারজন সরেজমিনে যাই ও ঘটনার সত্যতা পাই। এলাকাবাসী অভিযুক্ত সোহেল ভান্ডারীর বিরুদ্ধে নানন অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ভন্ডারী আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। একইসাথে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।