নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করল সোলস

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৬:৫৪ 👁️ ৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ব্যান্ডদলটি। গত ২ সেপ্টেম্বর সিডনির মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। পুরো সময় হলভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রাখে ব্যান্ডদলটি।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী। এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘‌ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করে। গানটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ “সিডনিতে অনেক দিন পর গান করেছি। হলভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ‘ঘুম ভাঙা শহরে’ গানটি করেছি। কারণ, বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে ওনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।”

গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিক্সা’, ‘যদি দেখো’। জানা গেছে, আগামী মাসের শেষ দিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশ কটি শহরে কনসার্টে অংশ নিয়েছিল ব্যান্ডদলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।